1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত, আহত - ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত, আহত – ১

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১৮ বার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে মোটর সাইকেল ও মাটি টানা ট্রলি (স্যালোইঞ্জিন চালিত এক ধরনের বাহন যা স্থানীয় ভাবে লাটাহাম্বা নামে পরিচিত)’র মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসাইন (২৬) নামের এক বিকাশ কর্মী নিহত হয়েছে। সেসময় আহত হয়েছেন রমজান আলী (৩২) নামের আরও একজন বিকাশ কর্মী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় ওই উপজেলার শিতলী মসজিদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের জিরে মন্ডলের ছেলে। আহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ বিকাশ এজেন্টের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশের টাকা লেনদেন করে মোটরসাইকেল যোগে রাসেল ও রমজান আলী ঝিনাইদহ শহরে ফিরছিলেন। পথে শিতলী এলাকায় পৌছালে মাটি টানা ট্রলি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এসময় গুরুত্বর আহত হন রমজান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net