1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ৫ জন আহত

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়িয়া গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে ওই গ্রামের সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ীয়া গ্রামে রোববারের ৪র্থ ধাপের নির্বাচনে সদস্য পদে নির্বাচিন হন জয়নুদ্দিন।

সোমবার সকালে জয়নুদ্দিনের সমর্থক আশরাফুল ইসলাম গ্রামের সাহেব বাজারে গেলে পরাজিত মেম্বর প্রার্থী কলিম উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net