1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেফতার ১জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেফতার ১জন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২৬৪ বার

চট্টগ্রামের বাশঁখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশীয় তৈরী এলজি, ৪পিস কার্তুজ’সহ আসামী রফিকুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি অাভিযানিক টিম।

গত শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের নির্দেশনায় বাশঁখালী থানার এস আই (নিঃ) আহসান হাবীব সঙ্গীয় এ এস আই আব্দুল খালেক ও ফোর্স সহ উপজেলার বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী ভিলেজার পাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রফিকুল ইসলাম কে নিজ বসত ঘরের পাশ্বে রান্না ঘরের সিলিং এর উপর পুরাতন সিমেন্ট এর ব্যাগে ভর্তি একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও একটি সুইচ গিয়ার ছোরা উদ্বার পূর্বক গ্রেফতার করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রফিকুল ইসলাম বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী ভিলেজার পাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র।

বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে আমাদের একটি অাভিযানিক টিম আসামী রফিকুল ইসলামকে অস্ত্র সহ নিজ বসতঘর থেকে গ্রেফতার করে। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net