1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রাজবাড়ীতে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বিশেষ প্রতিনিধি। রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৬৩ বার

বাংলাদেশ ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে দীর্ঘ ১২ বছর পর ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাবেশ থেকে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবি জানান।

(০২ জানুয়ারি) রবিবার দুপুর ৩ টাই বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) জেলা কার্যালয় প্রাঙ্গনে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। ছাত্রসমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: জামিল হোসেন, সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। সমাবেশের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

মো: জামিল হোসেন বলেন,” গণতন্ত্রের হত্যাকারী এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্রদলের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। ছাত্রদল কর্মীদের বড় ত্যাগ স্বীকার করতে হবে।”

তিনি আরো বলেন,” দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে, বেগম জিয়ার কিছু হলে সেই দ্বায়ভার সরকারকে নিতে হবে।”

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন বলেন, “২০১০ এর পর রাজবাড়ীতে কোন সফল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এজন্য পুলিশ, প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন,” আগামী দিনে দেশের গণতন্ত্রকে উজ্জীবিত রাখতে ছাত্রদল কর্মীরা কাজ করে যাবে। আজকের এই সমাবেশ সুষ্ঠু করার জন্য নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net