1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৪৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক নির্দেশনা থাকবে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচারিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এছাড়া জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণটি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ওই ভাষণে এ সময় করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।

প্রধানমন্ত্রী সারাদেশ লকডাউনের ঘোষণা দেবেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিত হবে, কখন কী করতে হবে! আমি সবার কাছে অনুরোধ করবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে, যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net