1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী পরিদর্শন

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানসহ অন্যরা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা।

অতিরিক্ত কৃষি অফিসার মোঃরোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশান (ভূমি) শ্যামানন্দ কুন্ডু শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, চলতি শীতকালীন মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩ শত ৮৫ হেক্টও জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। কিন্ত্র এ বছর ৬ হাজার ৬ শত ৯৫ হেক্টও জমিেিত পেঁয়াজের চাষ করা হয়েছে যা লক্ষমাত্রার চেয়েও বেশি।

মাঠ দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগণ, সাংবাদিক, শ্রীপুর সদর ইউনিয়নের ২ শতাধিক পেঁয়াজ চাষি অংশ নেন। এর আগে অতিথিগণ গোয়ালপাড়া মাঠের বিভিন্ন পেঁয়াজের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net