1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে এক অসুস্থ শিক্ষকের সহায়তায় সামাজিক সংগঠন জাগরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা

হাটহাজারীতে এক অসুস্থ শিক্ষকের সহায়তায় সামাজিক সংগঠন জাগরণ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৮৯ বার

গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাটহাজারী উপজেলার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলম কাজল’কে চিকিৎসা সহায়তা করেছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগরণ।

জাগরণ সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী এবং উপদেষ্টা এডভোকেট সাখাওয়াত হোসেন অন্যান্যদের নিয়ে অসুস্থ আলম কাজল মাস্টারকে দেখতে যান, তার শারিরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

জাগরণ সভাপতি খায়রুন্নবী বলেন- শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও তিনি জড়িত। বেশ কয়েক মাস ধরে গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন এই শিক্ষকের পাশে থাকতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

উপস্থিত ছিলেন- আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস খন্দকার, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক কবি সেলিম উদ্দীন রেজা, সাংবাদিক আবুল মনছুর, কলেজ শিক্ষক আহসান আরিফ চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, শাহ আলম, মাহবুবুল করিম, মো. মোজাহেরুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমূখ।

দু’মেয়ে এক ছেলে সন্তানের পিতা আলম কাজল মাস্টার চিকিৎসকের পরামর্শে আপাতত নিজ বাড়ীতে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে শিঘ্রই ঢাকায় নেয়া হবে বলে জানিয়ে সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net