1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জামায়াত নেতার মৃত্যুতে জেলা জামায়াতের শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

লালমনিরহাটে জামায়াত নেতার মৃত্যুতে জেলা জামায়াতের শোক

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শহর শাখার রুকন ও গোশালাবাজার নিউকলোনী জামে মসজিদের ইমাম হাফেজ আবুতালেব গতকাল স্ট্রোক করে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৯/৩/২২ ইং সকাল ৭টা ৪৫মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।মরহুম, স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাযা ও দাফন ওই দিন রাত ৮,৩০মিঃএ মহেন্দ্রনগর সাতপাটকি গ্রামে অনুষ্ঠিত হয়।

হাফেজ আবুতালেব এর ইন্তেকালে শোক জানিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আবদুল হালিম।

রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দীন অঞ্চল টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, এ্যাডভোকেটঃ আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আবু তাহের,জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট শহর শাখার আমীর মাওলানা জয়নাল আবেদীন ও সেক্রেটারি মাওলানা আফিফুল্লা বেলাল।
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তায়ালা যেন মরহুমের গুনাহ সমুহ ক্ষমা করে তাকে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সবরে যামিল দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net