1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৮৭ বার

গাইবাান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) কলেজ ক্যাম্পাসে এ নবীন বরণ অনুষ্টান করা হয়। অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কন্ঠশিল্পী শহিদুল ইসলাম। বক্তব্য রাখন, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সালু, কলেজটির অধ্যক্ষ মোসাদ্দেকুল হক, কলেজ শিক্ষক হাবিবুল ইসলাম, সাইফুল ইসলাম, রাজা মিয়া, আনোয়ার হোসেন শামীম, শিক্ষার্থী সাথী আকতার, রুনা আকতার প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যক্ষ শিক্ষার্থী আগামী দিনের ভবিয্যৎ। নারীরা সমাজের অবহেলিত নন। আজকে দেশের র্শীষ পর্য়ায়ে নারীরাই নেতৃত্ব দিচ্ছে। ফুলছড়ি উপজেলার অবহেলিত যমুনা নদী বেষ্টিত এই কলেজটিতে একমাত্র নারী শিক্ষার প্রসার ঘটছে। এলাকার মধ্যে নারী শিক্ষায় সফলতায় পাসের হার ভালো হলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই এই কলেজটি সরকার দ্রুত এমপিওভুক্ত করবে এমন আশা প্রকাশ করেন বক্তারা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net