ঢাকা   ১২:৪১:৪৪ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে এই কমসূচী আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম।

এসময় বিএনপি’র সামর্থ্যবান ব্যক্তিদেরকে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আব্দুস সালাম।

তিনি বলেন, গত করানোর সময় সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। কিন্তু যারা গরীব অসহায় দিন আনে দিন খায় তারা কোন প্রণোদনা পায়নি। আওয়ামী লীগের নেতারা লুটেপুটে খাচ্ছে।

উপস্থিত অসহায় দুস্থদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ লুটেপুটে খাচ্ছে এজন্য আপনাদের খাবার নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছি।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আজিজ, যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি