1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার লোকালয় থেকে এলাকাবাসীর সহায়তায় হরিণ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

শরণখোলার লোকালয় থেকে এলাকাবাসীর সহায়তায় হরিণ উদ্ধার

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রাম থেকে বুধবার (৬ এপ্রিল) দুপুরে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে এলাকাবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনরক্ষীরা। সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে দুটি হিরণ লোকালয়ে এসেছি। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে ফিরে যায় বলে বনবিভাগ জানিয়েছে।

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস সবুর জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এসময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে।

এসও আব্দুস সবুর জানান, তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণটি রাজাপুর বাজারের কাছে চলে যায়। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং ও (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছাড়া হয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দুই বছর হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net