1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িমারী স্হল বন্দর দিয়ে আবারও যাত্রীদের পারাপার শুরু হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বুড়িমারী স্হল বন্দর দিয়ে আবারও যাত্রীদের পারাপার শুরু হয়েছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩০৮ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রায় ২বছর পর ভিসাধারী যাত্রীদের পারাপার শুরু হয়েছে।
বুধবার ১৩ এপ্রিল দুপুর ১২টা ৩০মিনিট থেকে বৃহস্পতিবার ১৪ এপ্রিল দুপুর পর্যন্ত বাংলাদেশ ও ভারত এর ৪০জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দরের চেক পোস্ট ব্যবহার করেছেন।
বুড়িমারী স্থল বন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে ২’দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২দেশের যাত্রী যাতায়াত করতে পারবেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে প্রায় ২বছর ভ্রমণ ভিসাধারীদের এ পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ কষ্টকর ছিল। বুধবার দুপুর ১২টার দিকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন বলে জানান। এরপর বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশের সম্মতিতে যাত্রী পারাপার শুরু করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চৌকি খুলে দেওয়ার খবর পেয়ে স্বস্তি ফিরিয়ে এসেছে ভ্রমণ পিপাসু ও ভারতে চিকিৎসা নেওয়া শত শত রোগীদের মাঝে। এছাড়াও বুড়িমারী স্হল বন্দরে অনেকটাই প্রান চাঞ্চল্য ফিরিয়ে এসেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net