1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল লাটশালা ও চরখোর্দা গ্রামে দুদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার হয়ে আজ বুধবার (২০ এপ্রিল) দিনব্যাপী বেক্সিমকো পাওয়ার কোম্পানী লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের আয়োজনে এই সেবা দেওয়া হয়। তিস্তা সোলার লিমিটেডের (বেক্সিমকো) সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কমাডো (অব.) মো. আরিফুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে লাটশালা ও চরখোর্দা গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের প্রায় সাড়ে ছয়শত রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে ছয়জন চিকিৎসক দুদিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন তিস্তা সোলার লিমিটেডের (টিএসএল) ম্যানেজার মো. সাজিদ জাকির, সিনিয়র অ্যাক্সিকিউটিভ মো. জাকির হোসেন, অ্যাক্সিকিউটিভ মো. হারুন অর রশিদ, মো. সাজেদুল ইসলাম, মো. জাফির ও মো. মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে লাটশালা চরের মরিয়ম বেগম (৬২) বলেন, অনেকদিন থাকি শরীলোত বল-শক্তি পামনা বাবা। ট্যাকার অভাবোত ডাক্তারের কাছোতও যাবার পাম নাই। এত্তি আসি ট্যাকা ছাড়াই ডাক্তার দেখাবার প্যানো। তামরা আবার মোক ওষুধও দিলো। মোর খুব উপকার হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net