1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩১১ বার

বর্তমান সরকারের জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুকে অপমাননার প্রতিবাদে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগনসহ জেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। জেলা আ’ লীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক মাহমুদ হোসেন হিমুর নেতৃত্বে তৃণমূলের নেতাকমর্ীরা এই বিক্ষোভ মিছিল করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তৃণমূল আ’লীগের ব্যানারে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তার অপসারণ দাবী করা হয়। আকস্মিক এই মিছিলের জন্য শহরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য যে, সম্প্রতি আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পঁাচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনীতে স্থানীয় সংসদ সংসদ কোন অতিথি করা হয়নি। হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। অন্যদিকে, জেলার পঁাচবিবিতে পৌরভবনে মুক্তিযোদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। অথচ সেখানে জেলা প্রশাসকও অতিথি থাকলেও ব্যানারেও নেই স্থানীয় সংসদের নাম বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখানে আমার কি বক্তব্য আছে, ঠিক আছে বলেই মুঠোফোনের লাইন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net