1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্যবিবাহ বন্ধ,কনের পিতাকে ৬ মাসের কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

বাল্যবিবাহ বন্ধ,কনের পিতাকে ৬ মাসের কারাদণ্ড

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৪৭ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে কনের বাবাকে কারাদণ্ড প্রদান করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী।

জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামে স্কুল পড়ুয়া মোসাঃ তানিয়া আক্তার (১৬) এক মেয়ের বিয়ের আয়োজন করে তার পরিবার। এমন সংবাদ পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেন।

মেয়েটির পিতা খুলনা কয়রা উপজেলার তেতুলতলা মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা আবুল বারিক (৫০)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ‘বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭’ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন থানার এস আই মনির হোসেন,স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ

এ ব্যাপারে ইউএনও নুর-ই আলম সিদ্দিকী বলেন, নলবুনিয়া গ্রামের মোঃ হারুন হাওলাদারের ছেলে মোঃ বাদলের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিলো। এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে।
এ সময় তিনি আরও বলেন বাল্য বিবাহ দেওয়া ও এর সাথে জড়িত থাকা সকলেই আইনে অপরাধী। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net