1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এস এস সি ও সমমান পরীক্ষা-২০২২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

মাগুরায় এস এস সি ও সমমান পরীক্ষা-২০২২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৬৫ বার

মাগুরার শ্রীপুরে এস এস সি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জিন্নাহ – এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান।

বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান,সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার,খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান ,চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চক্রবর্তি, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ মোল্যা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ছয়টি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

উল্লেখ্য এ বছর এস এস সি পরীক্ষায় ৪টি কেন্দ্রে ২৫৪০ জন, দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে ৩১৪জন ও এস এস সি ( ভোকেশনাল) শাখার
১টি কেন্দ্রে ৩১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net