1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সুন্দরবন ইসলামীয়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

শরণখোলায় সুন্দরবন ইসলামীয়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৮৪ বার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন ইসলামীয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে মাদ্রাসার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহীন হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোঃ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ আজিজুল ইসলাম সবুজ,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ,ইউপি সদস্য মোঃ আল-আমিন হোসেন,শিক্ষক অমিত কুমার সানা,সুভাষ চন্দ্র,যুবলীগ নেতা মোঃ মধু হাওলাদার প্রমূখ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিব বয়াতি,যুবলীগ নেতা মোঃ মোস্তফা জামান, মোঃ রুবেল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলনের পক্ষ থেকে পরিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমাদেরই দেশের হাল ধরতে হবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাও। তোমরা অবশ্যই সফল হবে।

এরপর পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net