1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাত পোহালে উদ্ভোদন করা হবে পদ্মাসেতু, আনন্দে ভাসছে শরীয়তপুর বাসী। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

রাত পোহালে উদ্ভোদন করা হবে পদ্মাসেতু, আনন্দে ভাসছে শরীয়তপুর বাসী।

বিশেষ প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৯৮ বার

পদ্মা সেঁতুর উদ্ভোদনি অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরের মানুষের মাঝে বয়ে চলছে এক আনন্দের বন্যা। শরীয়তপুর ১,২,ও ৩ এর মাননীয় সংসদ সদস্যদের সার্বিক তত্বাবধানে চলছে এ আয়োজনের প্রস্তুতি। শরীয়তপুরের ২ ও ৩ এর মাননীয় সংসদ সদস্যগন আগামীকালের উদ্ভোদন অনুষ্ঠানে জনগনকে যাতায়াতের জন্য লঞ্চ এবং ট্রলারের ব্যবস্থা করেছেন। আর শরীয়তপুর ১ এর মাননীয় সংসদ সদস্য ৫ হাজার মটর সাইকেল বহরের প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষকে উদ্ভোদন অনুষ্ঠানে আনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরে এই নৌযান গুলো যাত্রা শুরু করবে পদ্মা সেঁতু অনুষ্ঠানস্থলে। গোসাইরহাট, ডামুড্যা উপজেলা থেকে একাধিক লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। নড়িয়া সখিপুর থেকে আসার জন্য ১০/১৫ লঞ্চ প্রয় ১৫০/২০০ শত ট্রলারকে সুসজ্জিত করা হয়েছে। শরীয়তপু ২ এর মাননীয় সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আশা করছেন সখিপুর থানা ও নড়িয়া উপজেলা থেকে ৩০/৩৫ হাজার লোক জনসভাস্থলে উপস্থিত হবে। সখিপুর, উত্তর তারাবুনিয়ার, দুলারচর, গৌরঙ্গবাজার,বালারবাজার, ফেরীঘাট,সুরেশ্বর, মুলফৎগন্জ, ওয়াবদা সহ বেশ কিছু স্থান থেকে এই নৌযান গুলো যাত্রা শুরু করবে আজ রাতেই। গোসাইরহাট উপজেলা থেকে একাধিক লঞ্চ ছাড়বে পট্টি লঞ্চঘাট, কুচাইপট্রি, কোদালপুর ও জালালপুর থেকে। ডামুড্যা লঞ্চ টার্মিনাল থেকেও একাধিক লঞ্চ ছাড়বে আজ রাতেই। সবার একই কথা দীর্ঘদিন পরে আমরা এমন একটি উপহার পাচ্ছি এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানানোর জন্য উদ্ভোদন অনুষ্ঠানে যাচ্ছি। এটা আমার দেশে সরকারের গর্ব, আমাদের অহংকার আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বার বার অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net