1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র জরুরী সভায় ৮ দফা কর্মসুচি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র জরুরী সভায় ৮ দফা কর্মসুচি ঘোষণা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৩০ বার

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকান্ডের মুলোৎপাটনের লক্ষ্যে কর্মসূচি পালনের বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির এক জরুরী সভা ক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাত ৯ টায় জরুরী সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, নির্বাহী সদস্য ফিরোজ কায়সার, জান্নাতুল ফেরদৌস, তৌফিক তপন, হাফিজুর রহমান জীবন, প্রমুখ।
সভায় ৮ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
৮ দফা কর্মসূচি সমূহঃ
১. সাংবাদিক রুবেলের ঘাতকদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ ঘোষণা।
২. শুক্রবার লাশ দাফন শেষে শহরের মজমপুর গেটে মহাসড়ক অবরোধ।
৩. শনিবার কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সামনে কলম বিরতি ।
৪. রবিবার ঈদের দিন নিহত সাংবাদিক রুবেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া খায়ের।
৫. কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পক্ষ থেকে সোমবার নিহত রুবেলের কবর জিয়ারত।
৬. মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে খুঁনিদের গ্রেফতার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ।
৭. বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান।
৮. বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net