ঢাকা   ০৫:৪৯:১৬ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন 

মাগুরায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক, সেলাই মেশিন বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৮জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার আহমেদ মাহফুজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত ইনচার্জ মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৪ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি