1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় প্রাধান আসামি গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

লালমনিরহাটে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় প্রাধান আসামি গ্রেপ্তার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৭৭ বার

লালমনিরহাটের যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন সহ, ৫ জন সাংবাদিককে মাধধর করা মামলায় এজাহার ভুক্ত ১ নং আসামি সাহেব মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার( ১৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের মারধরের হামলা মামলায় প্রধান আসামি সাহেব আলীকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সিংগের ডাবরি এলাকা থেকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
জানা গেছে, পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান মন্ডলের বড় ছেলে সাহেদ মন্ডল একই এলাকার ২ সন্তানের জননীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করে। সাহেদ মন্ডল নিজেও ২ সন্তানের জনক। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যায়। সাংবাদিক আসার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সাহেদ মন্ডল ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় নামক স্থানে সাংবাদিকদের পথরোধ করে।

পরে হামলাকারীরা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা ট্রাইপড কেড়ে নিয়ে ক্যামেরা ভাংচুর করে। এ সময় সাহেদ মন্ডল সাংবাদিকদের ক্যামেরার ট্রাইপোট দিয়ে সাংবাদিকদের এলোপাতারী আঘাত করতে থাকে। এসময় হামলাকারীরা ট্রাইপোট দিয়ে যমুনা টিভির প্রতিনিধি আনিছু র রহমান লাডলার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়। এঘটনায় মামলা করা হলে লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট সিংগের ডাবরি থেকে সাহেব মন্ডল কে গ্রেফতার করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার সিংগের ডাবরি এলাকা থেকে সাংবাদিকদের মারধরের ১ নং আসামি কে গ্রেফতার করা হয়। এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net