1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে নানাহ আয়োজনে ইব্রাহিমপুর মাদ্রাসায় জাতীয় শোক দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

নবীনগরে নানাহ আয়োজনে ইব্রাহিমপুর মাদ্রাসায় জাতীয় শোক দিবস উদযাপন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধনের পর মাদ্রাসা অডিটোরিয়ামে আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন ও শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, জ‍্যেষ্ঠ প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক কাজী আশরাফ উদ্দিন, শিক্ষক মাহবুবুর রহমান ভূইয়া‌।

পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। তেলাওয়াত করেন, ইবতেদায়ী মৌলভী মোঃ বাকি বিল্লাহ।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল‍্যাণে, মাননীয় প্রধানমন্ত্রীর নেক হায়াত কামনা করে দোয়া পাঠ করেন অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net