1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১ কোটি টাকার অনুদান ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১ কোটি টাকার অনুদান ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার

চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার অসহায় মানুষদের কিডনী ডায়ালাইসিস ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল’এর নবনির্মিত ভবনের একটি ফ্লোর ও চিকিৎসার সরঞ্জামসহ সমস্ত যন্ত্রপাতি ক্রয়ের জন্য শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর পক্ষ হতে এক কোটি টাকার অনুদান ঘোষনা করা হয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী’র নির্দেশে এই অনুদান ঘোষনা দেয়া হয়।

এরই অংশ হিসেবে ‘গতকাল ১৫ আগস্ট সোমবার চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল’-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ফান্ডে প্রথম ধাপে ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, প্রকৌশলী আলী আহমেদ, প্রকৌশলী মতিউর রহমান, জেসমিন সুলতানা পারু, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২’র ডিজি রুহেলা চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবুল কাসেম, ‘এস জেড এইচ এম ট্রাস্ট’র সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, প্রকৌশলী কামালুর রহমান, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের আজকে আমাদের সাথে এই অংশগ্রহন আল্লাহর দরবারে অধিক বরকতময় হিসেবে বিবেচিত হবে। এস জেড এইচ এম ট্রাস্ট ও চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন সমাজের অবহেলিত চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হল মানবিক কার্যক্রম পরিচালনা করা। ভবিষ্যতে ট্রাস্টকে তাদের সকল কাজে সহযোগি হয়ে পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাস্টকে এই মহতি উদ্যোগে পাশে রাখায় ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, এস জেড এইচ এম ট্রাস্ট দেশের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ১১টি স্থায়ী চিকিৎসা কেন্দ্র পরিচালনা করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net