1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে অন্তিম আলো ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

টঙ্গীতে অন্তিম আলো ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩২৪ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড গাজীবাড়ী পুকুরপাড় আলোকিত জাতি গঠনের প্রত্যয়ে অন্তিম আলো ফাউন্ডেশন নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।সোমবার সকালে গাজী বাড়ী পুকুরপাড় সরকারি নিয়ম মেনে ৩শ’ গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নোটারী ক্লাব অব টঙ্গীর চেয়ারম্যান নোটারিয়ান মো: বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর হাসান সায়েদ, ইমান হোসেন রাব্বী, সজিব আহমেদ, জোনায়েদ হোসেন রিপন, মো: সোহেল মিয়া, আল মামুন, নয়ন খান দিপু, মো: মনির হোসেন, ফয়সাল আহমেদ, আল আমিন, রনি আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান নোটারিয়ান বিল্লাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩শ’ পরিবারের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে কোন লোক অনাহারে থাকবে না। কারো খাদ্যের অভাবে হবে না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এর নির্দেশে আমরা সতর্ক আছি। সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net