1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী বেগমগঞ্জে পারিবারিক কলহের জের ধরে হত্যা করে লাশ গুম; আপন ভাইসহ মা- বাবা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

নোয়াখালী বেগমগঞ্জে পারিবারিক কলহের জের ধরে হত্যা করে লাশ গুম; আপন ভাইসহ মা- বাবা আটক

নোয়াখালী জেলা প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ বার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে নূর হোসেন শাকিল(২৫) নামে একই পরিবারের সদস্যকে হত্যা করে লাশ গুম করায় আপন ভাইসহ মা – বাবাকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে তারা বেগমগঞ্জ থানা অফিসারকে জানালে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটানার সত্যতা পেলে লাশ উত্তোলন করার ব্যবস্থা করে। এ সময় তৎক্ষণিক ভিকটিমের ছোট ভাই এমাম হোসেন মাতা ফাতেমা বেগমকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ ।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে লালপুর গ্রামে আব্দুল করিম হাজী বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে নিহত শাকিলকে মেরে লাশ গুম করার জন্য মাটিতে পু্ঁতে রাখে।

এ বিষয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। এ বিষয়ে তার মা- বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে। তার মা-বাবা আমাদের জানায় সে মাদকাসক্ত ছিল। মাদকের জন্য সে টাকা চাওয়ায় পরিবার টাকা দিতে অস্বীকার করলে সে পরিবারের সদস্যদের মারধর করে। নিহত শাকিল পরিবারের সদস্যদের মারধর করায় তাকে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখে পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net