ঢাকা   ০৯:০৭:০০ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ

জুমার বক্তব্যে পুলিশ সুপার- গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন

নোয়াখালী প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারন মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।
তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃংখলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, ট্রাফিক ইন্সপেক্টর এসএম আসাদুজ্জামান।

পুলিশ সুপার মসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। কোনো কুচক্রি মহলকে তা নষ্ট করতে দেয়া যাবেনা। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর দূর্গা পুজায় মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ,র্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি