1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ঘুষের টাকা না পেয়ে ঠিকাদারকে লাঞ্ছিত প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

লালমনিরহাটে ঘুষের টাকা না পেয়ে ঠিকাদারকে লাঞ্ছিত প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৪২ বার

অফিস কক্ষে বসেই দাবীকৃত ঘুষের টাকা না পেয়ে ঠিকাদারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। সোমবার দুপুরে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে এ ঘটনা ঘটে।
পরে বিকেলেই এ ঘটনার বিচার দাবি করে নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন লালমনিরহাট ঠিকাদার সমিতি।
সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতাউর রহমান জানান, তিনি চলতি অর্থবছরে এলজিইডির অধীন মেইনটেইন্যান্সের ২৭ ও ১৩ লাখ টাকার দু’টি কাজ লটারিতে পান। কাজ দু’টি পাওয়ার পর থেকে সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ দুই শতাংশ ঘুষ দাবী করে আসছে। নির্বাহী প্রকৌশলীর সামনেই আমার কাছ থেকে ঘুষ দাবি করেন সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে লাঞ্ছিত করে বলেও তিনি জানান।
লালমনিরহাট ঠিকাদার সমিতির সদস্য বদরুজ্জামান প্লাবন বলেন, ‘এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ লালমনিরহাটে যোগদানের পর থেকেই ঠিকাদারদের নানাভাবে হয়রানি করছে। সে প্রকাশ্যে ঘুষ নেয়। ঘুষ না দিলে বিল দিতে গড়িমসি করে। আমরা আব্দুল মান্নাফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলনের ডাক দেবো’ এবং সমস্ত কাজ বন্ধ করে দিবো।
তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ বলেন, আমি কাউকে লাঞ্ছিত করিনি। সময় মতো কাজের কন্ট্রাক্ট সাইন না করায় ঠিকাদারের সাথে বাকবিতণ্ডা হয়েছে মাত্র।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলাম এ বিষয়ে বলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের আচরণে তিনি অসন্তুষ্ট। আমার সামনে ঠিকাদারের কাছে ঘুষ দাবি করা ও অকথ্য ভাষায় গালিগালাজ করা আমাকে রীতিমত বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। ঠিকাদারের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net