1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জোর করে তিন লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

শ্রীপুরে জোর করে তিন লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিন :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩৪ বার

গাজীপুরের শ্রীপুরে জোর করে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গেলো ১৯ জানুয়ারি উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার সারফুল ও তার ভাই শহীদ নামের দুই ব্যক্তি গাছগুলোর কেটে নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
জমি ও গাছের মালিক সালেহা আক্তারের স্বামী আসাদ জানান, সারফুল ও তার ভাই শহীদ এর আগেও ৩ বার ৫টি গাছ কেটে বিক্রি করেছে। এবার পুরো বাগানের ৫০টি মেহগনি গাছ, ১টি কাঁঠাল গাছ,১টি খেজুর গাছ, ৭টি তাল গাছ কেটে নিয়ে গেছে জোর করে।
সবগুলো গাছের মূল প্রায় তিন লাখ টাকা। সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায় গাছ কেটে নিয়ে গেছে। গাছের গুড়ি ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে অভিযুক্ত শহীদকে তার বাড়িতে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন গাছগুলোর শহীদ নামের এক ব্যক্তি কেটে নিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলে, গাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net