1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী'র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

মাগুরায় সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮১ বার

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ- অধিনায়ক, মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের কৃতি সন্তান, ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ১০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র সুযোগ্য পুত্র যুগ্ম জেলা জজ আবু হাসান খায়রুল্লাহ, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এসএম আব্দুর রহমান, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার-২ রেজাউর রহমান রিজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মোঃ ওয়ালিউজ্জামান, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন জোয়ার্দারসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের প্রধান খতিব কারী মোঃ লিয়াকত আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net