1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারীর মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারীর মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৫১২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটে গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় মর্যাদাপূর্ণ জীবন প্রকল্পের আওতায় এবং কর্মজীবী নারী সংগঠনের আয়োজনে শহরের স্টেডিয়ামের সামনে রেডি ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক ও সার্বজনীন নগর পরিচালনায় পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই একটি নগর পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের মূল্যায়িত করতে হবে, তাদেরসহ কাজকে সম্মান জানাতে হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর পরিস্কার-পরিচ্ছন্ন নগর বা পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কর্ম-পরিকল্পনা তুলে ধরেন প্র্যাকর্টিক্যাল এ্যাকশানের প্রকল্প কর্মকর্তা রাজীব কুমার রায়। এসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি আহসানুল করিম, সাংবাদিক শওকত আলী আরশাফি বাবু, কর্মজীবী নারীর ফিল্ড ফ্যাসিলেটেটর শেখ রুবেল আহম্মেদসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net