ঢাকা   ০৬:৪১:৫৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটি বসানো নিয়ে বসত বাড়িতে হামলার অভিযোগ ; আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৫৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে বেসরকারি এইচএফপি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি খুঁটি বসানোকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরওয়ারিশপুর এলাকায় এইচএফপি লিমিটেড নামে একটি বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের পন্ডিত বাড়ির সামনে তাদের ব্যক্তিগত স্থানে কোম্পানির নিজস্ব লোকজন খুটি স্থাপন করতে গেলে ঐ বাড়ির লোকজনের সাথে প্রথমে বাকবিতণ্ডতা পরে তারা আরো লোকজন এনে তাদের বসত বাড়িতে হামলা চালায়।

বুধবার দুপুরের দিকে বেগমগঞ্জ মিরওয়ারিশপুর এলাকার পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ অন্তত ৫জন আহত হয়। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে এইচএফপি প্রকল্প ব্যবস্থাপক জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, তারা নিজেরা ভাঙচুর করে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমরা খুঁটি গুলো সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যৌথ উদ্দেগ্যে বসাচ্ছি যেসব স্থানে ব্যক্তি মালিকানার জায়গা পড়েছে সেগুলোর ক্ষতিপূরণও দেয়া হয়েছে। পন্ডিত বাড়ির লোকজনও একটি খুঁটির জন্য একাধিকবার টাকা নিয়েছেন। তারপরও তরা উন্নয়ন কাজে ব্যঘাত সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি