1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে খাদিজা মেয়েটি সেই যে গেলো আর ফিরে এলো না - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নবীনগরে খাদিজা মেয়েটি সেই যে গেলো আর ফিরে এলো না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪১১ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকা ভাংতি আনার কথা বলে মাকে নৌকা ঘাটে বসিয়ে খাদিজা নামে মেয়েটি সেই যে গেলো আর ফিরে এলো না। ঘন্টার পর ঘন্টা নৌকাঘাটে অপেক্ষা করে অনেক খুঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে তিনদিন পর গত সোমবার থানায় সাধারণ ডায়েরি করেছে অসহায় মা মোছেনা বেগম। নবীনগর বাজার নৌকা ঘাটে গত ২২ নভেম্বর এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে খাদিজা বেগমের সাথে একই উপজেলার দূর্গারামপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মমিন মিয়ার ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়। গত ৩ মার্চ সৌদি আরবে স্বামীর কাছে চলে যান খাদিজা বেগম। দীর্ঘ ৬ মাস স্বামীর সাথে সৌদি আরব থাকার পর ২৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন সেই খাদিজা বেগম।

ঘটনার দিন ডাক্তার দেখাতে নবীনগর এলে নবীনগর সদর বাজারের নৌকাঘাটে তার মা মোছেনা বেগমের সাথে দেখা হয়। ওই সময় টাকা ভাংতি আনার কথা বলে খাদিজা বেগম তার মাকে নৌকাঘাট বসিয়ে চলে যাওয়ার কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সে ফিরে না আসায় মা মোছেনা বেগম নবীনগর সদর বাজারে মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন। দিনভর তালাশ করেও মেয়ের কোন সন্ধান না পেয়ে তার শশুর বাড়িতে খবর নিয়ে জানতে পারে ওইখানে সে যায়নি। কোন আত্বীয়-স্বজনদের বাড়িতেও যায়নি। নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও মেয়েকে না পেয়ে অবশেষে সোমবার খাদিজার মা মোছেনা বেগম নবীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরি নং ৯৫৩।

এ বিষয়ে খাদিজা বেগমের বড় ঝা শিউলী বেগম বলেন- আমাদের সংসারে কোন অশান্তি নেই। খাদিজা ডাক্তারের কাছে আসার সময় আমার শাশুড়ি তাকে গরম দুধ খেতে দিয়েছে। আমার শাশুড়ি আমাদেরকে মেয়ের মতো স্নেহ করেন। খাদিজা নিখোঁজ হওয়ার পর থেকে আমার শাশুরি অসুস্থ হয়ে পড়েছেন।

এ বিষয়ে,নবীনগর থানার পুলিশ পরিদর্শক রাজু আহমেদ সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে বলেন- আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি নিখোঁজ খাদিজা বেগমকে দ্রুত সময়ে উদ্ধার করার জন্য।

কেউ খাদিজার সন্ধান পেলে ০১৭৭৬-৩৯৪৪৮৪ মোবাইল নাম্বারে জানাতে বিনীত অনুরোধ করেছেন তার মা মোছেনা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net