1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৭ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।
শনিবার দুপুর ১২টা থেকে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথক পৃথক ভাবে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ।

এতে আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ।

অভিযান শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা,বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

পরে রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে মোট পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে আদালত ব্যবসায়ীদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নোয়াখালী প্রতিনিধি
০১৭১১-৮০২৫৬৯

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net