1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : এড. জুবায়ের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : এড. জুবায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের মুক্তি হয়েছিল। দেশপ্রেমিক জনতার তীব্র আন্দোলনের মুখে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের কাছে স্বৈরাচার এরশাদ সরকার ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল।

দীর্ঘদিন পরে আবারো জাতির ঘাড়ে আরেক স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের ন্যায় বসে আছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের শাসনব্যবস্থা এরশাদের স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। দেশে আজ আইনের শাসন বলে কিছু নেই। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণের ফলে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছে। একদিকে সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাট অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। দেশজুড়ে হত্যা, খুন, গুম, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। এভাবে রক্ত¯œাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারেনা। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ন্যায় দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি শুক্রবার গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, শফিকুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net