1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
হোসেনপুর উপজেলার পুমদীতে আহাম্মদ ফকির নামে কথিত এক কবিরাজের কবরকে ঘিরে বাৎসরিক মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে উপজেলার রামপুর বাজারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মাও. আবদুল বাছীর সাদী। এতে ডাহেরা গোলপুকুরপাড় আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল কাইয়ুম মামুন, আব্দুল্লাহ ইবনে আবুবকর (রা.) মাদরাসার মুহতামিম মাও. সাইয়েদ সিরাজুল হুদা, হাসান রাবেয়া (রা.) মাদরাসার মুহতামিম মাও. কারিমুল্লাহ, মাও. আবুল কাশেম জুয়েল, মাও. আবুল কালাম ফারুকী, মাও. নাজমুল হাসান ফয়সাল, মাও. রফিকুল ইসলাম, আবুল ফাতাহ মো. নূরুল্লাহ, মাও. এমদাদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, কতিপয় ব্যক্তির যোগসাজশে কথিত আহাম্মদ কবিরাজের নামে পুমদী গ্রামে সপ্তাহব্যাপী মেলায় সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম যেমন জুয়ার আসর, মাদকের আড্ডা, ইভটিজিংসহ নানা ধরণের অপকর্ম হয়ে থাকে। এলাকার লোকজনের প্রতিবাদের মুখে গত তিন বছর ধরে মেলাটি বন্ধ রয়েছে।

কিন্তু কতিপয় ব্যক্তি নিজেরা আর্থিকভাবে লাভবান হতে আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মেলা বন্ধের লিখিত আবেদনও করা হয়েছে।

বক্তারা অবিলম্বে মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী সব কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net