1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংগ্রাম সম্পাদকের মুক্তির দাবিতে সরকারকে সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

সংগ্রাম সম্পাদকের মুক্তির দাবিতে সরকারকে সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৬ বার

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের রিমান্ড বাতিলসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেয়া হয়।

সমাবেশে ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সংগ্রামের সম্পাদককে মুক্তি দেওয়া না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে রাজপথে নামতে বাধ্য হবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যম অফিসে সন্ত্রাসী হামলার একটি বিবৃতি দেবেন। যদি না দেন, তাহলে মনে করবো আপনাদের প্ররোচনায় এ হামলা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরবে তা দেখে গেছে। আমরা আশা করেছিলাম, পত্রিকা অফিসে হামলাকারী দুর্বৃত্ত-মাস্তানদের সরিয়ে সাংবাদিকদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারা তা করেনি। উল্টো সম্পাদককে টেনেহিঁচড়ে নিয়ে গেছে।

কাদের গনি চৌধুরী বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকা যদি কোনও ভুল করে থাকে তাহলে দেশে আইন আছে, আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। কিন্তু আইন ভঙ্গ করে অফিসে হামলা চালানো হয়েছে।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, সিইউ-এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক এম এ আজিজ,জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net