1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর আহমদ সওদাগর আর নেই : শুক্রবার সকাল ১১টায় জানাযা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর আহমদ সওদাগর আর নেই : শুক্রবার সকাল ১১টায় জানাযা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৩৫৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া পৌরশহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সর্বজন পরিচিত হাজী নুর আহমদ সওদাগর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার ২ জানুয়ারি ভোর ৫টা ১০মিনিটের দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুর আহমদ সওদাগর চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড তরছঘাট এলাকার বাসিন্দা। তিনি চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের গভর্ণিং বডি ও কোরক বিদ্যাপীঠের দাতা সদস্য, চকরিয়া মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এবং বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। শুক্রবার ৩জানুয়ারি সকাল ১১টায় চকরিয়া পৌর এলাকার মরহুমের নিজগ্রাম তরছঘাট সিকদারপাড়া মসজিদের দক্ষিণ পার্শ্বের বিলে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগি হাজী নুর আহমদ সওদাগরের ইন্তিকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়ার এমপি আলহাজ্ব জাফর আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, পূর্বভেওলা জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net