1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় শিক্ষাগুরুর জানাযায় শিক্ষার্থীদের ঢল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চকরিয়ায় শিক্ষাগুরুর জানাযায় শিক্ষার্থীদের ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৩৫৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির হেলালী (৪৫) শনিবার ভোররাত সোয়া ৪টার দিকে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি হাসপাতালের আইসিইউতে গভীর পর্যবেক্ষণে ছিলেন। অধ্যাপক হুমায়ুন কবির হেলালী দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামের মরহুম মোজাফফর আহমদের পুত্র। একইদিন দুপুরে ডুলাহাজারা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ। জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন চৌধুরী। শিক্ষাগুরুর এ জানাযায় অংশ গ্রহণ করেছে অধ্যয়নরত শিক্ষার্থীসহ বিভিন্ন অবস্থানে থাকা অসংখ্য ছাত্র। পরে গ্রামেরবাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামে দ্বিতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে ডুলাহাজারা কলেজের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ হুমায়ুন কবির হেলালীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী চকরিয়া শাখার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. নুরুল কবির। তিনি বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমকে যেনো বেহেশতবাসী করেন মহান আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net