1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারের উন্নয়ন তুলে ধরতে বিটিভিতে মাসে ১১ ঘণ্টার অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

সরকারের উন্নয়ন তুলে ধরতে বিটিভিতে মাসে ১১ ঘণ্টার অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪৮৭ বার

আবদুল্লাহ মজুমদার ঃ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়মিতভাবে মাসে অন্তত ১১ ঘণ্টার ১৮টি অনুষ্ঠান প্রচার করছে। গত তিন বছর ধরে এসব অনুষ্ঠান অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে প্রচারিত হচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেক্টর বা খাতভিত্তিক সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মধ্যে তুলে ধরতে বিটিভি যেসব অনুষ্ঠান প্রচার করছে সেগুলো হলো— নতুন জীবন (মাসের প্রথম মঙ্গলবার) ২৫ মিনিট; সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ (প্রতি রবি ও বুধবার) ১০ মিনিট; সম্ভাবনার বাংলাদেশ (মাসের প্রথম মঙ্গলবার) ২৫ মিনিট; জনপদ (দ্বিতীয় বৃহস্পতিবার) ২৫ মিনিট; উন্নয়নে বাংলাদেশ (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট; পথে প্রান্তরে (চতুর্থ বৃহস্পতিবার) ২৫ মিনিট; সোনার বাংলার জয়যাত্রা (তৃতীয় বৃহস্পতিবার) ২৫ মিনিট; আধুনিক বিজ্ঞান ও আমাদের কৃষক (চতুর্থ বুধবার) ২৫ মিনিট; এগিয়ে যাও বাংলাদেশ (প্রথম ও তৃতীয় বুধবার) ২৫ মিনিট; জনতার প্রত্যাশা (প্রথম ও তৃতীয় বুধবার) ২৫ মিনিট; রূপান্তর (প্রথম বুধবার) ২৫ মিনিট; উন্নয়ন ঐতিহ্য ও সফলতা (দ্বিতীয় ও চতুর্থ বুধবার) ২৫ মিনিট; জনতার মত (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট; এগিয়ে যাচ্ছে বাংলাদেশ (প্রতি সোমবার) ২৫ মিনিট; তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ (দ্বিতীয় রবিবার) ২৫ মিনিট; কানেকটিং পিপল (প্রতি শনিবার) ৪০ মিনিট এবং উন্নয়ন (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট। এছাড়া প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ফিলার অনুষ্ঠান হয়।
পাবনা-১ আসনের শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে সরকারি ৪টি ও বেসরকারি ৩০টি টেলিভিশন চ্যানেল রয়েছে। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি। এর মধ্যে সরকারি ১টি। এটির নাম ‘দৈনিক বার্তা’, রাজশাহী থেকে প্রকাশিত এবং এটি একটি ট্রাস্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net