1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল 'আলোকিত করিমগঞ্জ' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ‘আলোকিত করিমগঞ্জ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৩১৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ স্লোগানকে সামনে রেখে মানবতার সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’ এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত করিমগঞ্জের শীতবস্ত্র বিতরণ কমিটির সভাপতি সজিব রাব্বানী, সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর, সদস্য আসাদুজ্জামান সরকার, ইউসুফ, মিনহাজ আসিফ, হৃদয়, এসকে বাপ্পি, মামুন, শাহ আলম, রুহুল আমিন, রমজান, রিফাতসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আলোকিত করিমগঞ্জের সভাপতি বলেন, অরাজনৈতিক এই সংগঠনটি শুধু শীতবস্ত্র বিতরণে সীমাবদ্ধ থাকবে না। সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে আমরা আছি। ভবিষ্যতে গরীব মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণও বিতরণ করব। তন্ময় আলমগীর বলেন, শীতবস্ত্র কেবল লোক দেখানোর জন্য নয়। আমরা হৃদয় দিয়ে অসহায় শীতার্ত মানুষদের কষ্ট অনুভব করেছি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া আলোকিত করিমগঞ্জ সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্তদের মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে বলে সকল সদস্যবৃন্দ শপথবাক্য পাঠ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net