1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোর সন্দেহে পুলিশ সদস্যকে গণধোলাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

চোর সন্দেহে পুলিশ সদস্যকে গণধোলাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪১৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয় ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েম (কনস্টেবল নং-৩৭৯) নামের ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। দুই মাস আগে তিনি পাকুন্দিয়া থানা থেকে ভৈরব থানায় যোগদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থানা পুলিশের কনস্টেবল সায়েম বেলা ১১টার দিকে রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি ইজিবাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ইজিবাইকের চালকেরা আটক করে মারপিট করতে থাকেন। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলে তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন সাংবাদিক আমার কাছে ফোনে এ ঘটনা জানালে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল সায়েমকে উদ্ধার করি। ইজিবাইকের মালিকদের দাবি ওই কনস্টেবল ইজিবাইক চুরি করতে গিয়েছিলেন। আমি তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net