1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাসদাইর বড় কবরস্থান শ্মশান একসাথে, ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত 

মাসদাইর বড় কবরস্থান শ্মশান একসাথে, ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৯৭৫ বার

মাহমুদুল হাসান হৃদয়, নারায়ণগঞ্জ :
চলছে মুসলিম হিন্দুর এক সাথে উৎসব এবং সমাধি।
কবরস্থান শ্মশান একসাথে ধর্মীয় সম্প্রীতি, সাথে রয়েছে থ্রিস্টান দের সমাধি।
নারায়নগঞ্জ উত্তর মাসদাইর চাষাঢ়া থেকে ঠিক এক কিলোমিটার পশ্চিমে যা বড় গোরস্থান নামে পরিচিত, যে খানে নেই ধর্ম নিয়ে বাড়া বাড়ি নেই কোন হিংসা বিদ্বেষ, যে যার ধর্মের নীতি অনুসারে চলছে সমাধি।

কবর হলো মৃতদেহ মাটিতে পুতেঁ রাখার গর্ত। মৃত মানুষকে কবরে শায়িত করাকে বলা হয় “দাফন করা”। মুসলমান, খ্রিস্টান ও ইহুদীদের মৃতদেহ মাটিতে দাফন করা হয়। অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে হিন্দুদের মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একইস্থানে শ্মশান, কবরস্থান ও সমাধি হলেও তিন ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে থেকে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। এ নিয়ে কখনও কোনো বাক-বিতণ্ডা পর্যন্ত হয়নি।
কবরস্থান আর শসান এর মাঝে ৪’ফুট এর দেয়াল, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় কি ভাবে তারা তাদের প্রিয় মানুষ কে সমাধি দিচ্ছে।
পারস্পরিক সহযোগিতায় ধর্মীয় আচার পালন করে আসছেন এখানকার সকল ধর্মের মানুষ। একই স্থানে পাশাপাশি তিন ধর্মের সমাধিস্থল হলেও কখনো কোন মতবিরোধ হয় নি। সব ধর্মের মানুষের মাঝে সৌহার্দের দৃষ্টান্ত হিসেবেই এই সমাধিস্থলটি গড়ে উঠেছে।

পাশাপাশি তিন ধর্মের মুরুব্বীরা বসে সিদ্ধান্ত নিয়ে , যেহেতু চাষাঢ়া থেকে ফতুল্লা, পাগলা হাইওয়ে রোড এর পাশে সমাধির স্থান,সেহেতু তারা ছোট বড় গেট দিয়ে মিনার করে ২০০ গজ পথ ধরে তুলছেন দেঁয়াল।

এলাকাবাসী আরো জানান, এখানে একই জায়গায় ধর্ম-নির্বিশেষে দাফন কিংবা সৎকার হচ্ছে মুসলমান, হিন্দু এবং খ্রিষ্টানদের মরদেহ। সব ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্যরে দৃষ্টান্ত হিসেবেই এই সমাধিস্থলটি গড়ে উঠেছে। আমরা মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই উত্তর মাসদাইর বড় গোরস্থান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net