1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে সারাদেশে এককোটি গাছ লাগাবে বন অধিদফতর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

মুজিববর্ষে সারাদেশে এককোটি গাছ লাগাবে বন অধিদফতর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৬৯ বার

আবদুল্লাহ মজুমদার : মুজিববর্ষে সারাদেশে এককোটি গাছ লাগাবে বন অধিদফতর। এরইমধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ সারাদেশের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। ১৭ মার্চ থেকে সম্ভব না হলেও জুনের প্রথম সপ্তাহে বৃক্ষরোপণ অভিযানের সময় এই গাছ বিতরণ করা হবে। পরিবেশ রক্ষার স্বার্থেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এককোটি চারার মধ্যে কিছু চারা নষ্ট হতে পারে, সেজন্য অতিরিক্ত আরও ২০ লাখ গাছের চারা উৎপাদন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করা হবে। এক্ষেত্রে দেশীয় ফলের গাছকে অগ্রাধিকার দেওয়া হবে। গত বছরের আগস্টে এককোটি ২০ লাখ চারা উৎপাদনের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সারাদেশের বনবিভাগ চারা উৎপাদনের কাজও শুরু করেছে। জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মুজিববর্ষ উপলক্ষে আরও কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। যার মধ্যে পরিবেশ অধিদফতর, বন অধিদফতর এবং সব বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বন গবেষণা ইনস্টিটিউট থেকে র‍্যালি বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করবে এই মন্ত্রণালয়। এছাড়া মুজিববর্ষ উদযাপনে জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে ব্যানার ও ফেস্টুন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুজিববর্ষ পালনে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন তার মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সুন্দরবনসহ দেশের বনাঞ্চল রক্ষা ও বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

বন অধিদফতরের অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিটের সহকারী প্রধান বন সংরক্ষক অজিত কুমার রুদ্র বলেন, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এরইমধ্যে মুজিববর্ষ পালনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এককোটি ২০ লাখ চারা উৎপাদনেরও কাজ চলছে। গাছের চারা উৎপাদন ও বিতরণের কার্যক্রমটি বাস্তবায়নে কাজ করছে বন অধিদফতর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net