1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষা সৈনিক এড.আহমেদ আলী আর নেই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাষা সৈনিক এড.আহমেদ আলী আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৩৯০ বার

অাবু সুফিয়ান:
বর্ষীয়ান রাজনীতিবিদ,বিশিষ্ট ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে এই ভাষা সৈনিক রাজধানীর অ্যাপোলো হসপিটালে শুক্রবার দিবাগত রাত ১.৪৭ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি পাঁচ মেয়ে এবং চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
স্বাধীনতা উত্তর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলীর ছোট মেয়ে আইরিন আহমেদ জানিয়েছেন, আহমেদ আলীর প্রথম নামাজে জানাযা তার গ্রামের বাড়ি ব্রাক্ষèনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে হবে। পরে আজ শনিবার বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে কুমিল্লা নগরীর শাষনগাছা কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠার মহিন্দ্রক্ষনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব এড.আহমেদ আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।
৯৭ বছর বয়সী এ নেতা ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। কুমিল্লা আওয়ামী লীগের প্রথম প্রশাসক আহমেদ আলী নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলনে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছিলেন স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
শোক প্রকাশ : বিশিষ্ট ভাষা সৈনিক এড.আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net