1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় এসএসসি পরীক্ষার্থী আয়শার আকষ্মিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

শরণখোলায় এসএসসি পরীক্ষার্থী আয়শার আকষ্মিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৬২৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় আয়শা আক্তার হেমা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আকষ্মিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের পঁাচরাস্তা এলাকার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। তখন দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
নিহত আয়শা উপজেলা সদরের আর কে ডি এস পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল হালিম খানের একমাত্র মেয়ে। আয়শার আকষ্মিক মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা তার বাড়িতে ছুঁটে যান। এসময় কান্নায় ভেঙে পড়ে সহপাঠীরা। শোকের ছায়া নেমে আসে পরিবারে।
আয়শার বাবা আব্দুল হালিম খান জানান, তিনি খুব সকালে ব্যক্তিগত কাজে খুলনায় যান। সেখানে বসেই আদরের কন্যার অসুস্থতার খবর পেয়ে কাজ না সেরেই দ্রুত বাড়িতে চলে আসেন। এসেই দেখেন বাড়িতে কান্নার রোল পড়েছে। তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে আয়শা প্রথম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হাওলাদার জানান, আয়শা অত্যান্ত মেধাবী ছাত্রী। এবছর বাণিজ্যিক বিভাগ থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ্রগ্রহন করার কথা। তার অকাল মৃত্যুতে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী সবাই শোকাহত হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক ডা. শান্তনা দাস জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসকদের

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net