1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা দিলো “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা দিলো “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০০ বার

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না? অমর এই বাণীর সাথে একাত্ত¡তা পোষণ করে চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলির সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় কুমিল্লার চৌদ্দগ্রামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার মুন্সীরহাট ইউনিয়স্থ “ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়” মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে মেডিসিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, আব্দুল ওয়াদুদ মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আক্কাছ মজুমদার, আ’লীগ নেতা ফরিদুল আলম, মামুনুর রশিদ, আতিক, মাসুম প্রমুখ। দিনব্যাপী এ চিকিৎসা সেবায় রোগি দেখেন ডা. মো. আহসান উদ্দিন ভূঁইয়া, ডা. ফারজানা ইয়াছমিন, ডা. দ্বীন মোহাম্মদ মজুমদার, ডা. মনোরঞ্জণ দাস এবং ডা. মো. সামছু উদ্দিন মজুমদার। এতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক রোগি ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যের ঔষধ গ্রহণ করেন। পরে চিকিৎসা নিতে আসা সকল রোগি এবং দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে মেডিসিন বিতরণ প্রোগ্রামটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতাকারী সকলকে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net