1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়ার উপর সন্ত্রাসী হামলায় আহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

নবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়ার উপর সন্ত্রাসী হামলায় আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪০ বার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম- নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে দায়িত্ব পালন শেষে নবীগঞ্জ শহর থেকে বাসায় ফেরার পথে তার উপর এ হামলা চালানো হয়।
সাংবাদিক কিবরিয়া চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ সিক্স এর জেলা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত নবীগঞ্জ প্রতিনিধি, ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি।
সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মুসা নামে এক সন্ত্রাসী নবীগঞ্জ থানার তিন পুলিশকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এরপর থেকে মুসা পলাতক রয়েছে। অন্যদিকে আলোচিত ‘হেভেন হত্যা’ মামলার আসামিরাও প্রকাশ্যে ঘুরাফেরা করছে। বিষয়টি নিয়ে সাংবাদিক কিবরিয়ার চৌধুরী স্থানীয় একটি দৈনিকে ‘নবীগঞ্জে পুলিশকে কুপানো মামলার আসামী মুসা অধরা, হেভেন হত্যা মামলার আসামী পারভেজ প্রকাশে ঘুরছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই মুসা ও পারভেজসহ সন্ত্রাসীরা সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
শুক্রবার রাত ৯টার দিকে সাংবাদিক কিবরিয়া চৌধুরী শহর থেকে বাসায় যাওযার পথে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পারভেজ-এর সাথে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরেই পারভেজের লোকজন কিবরিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় কিবরিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিক কিবরিয়ার সাথে পারভেজের হাতাহাতির বিষয়টি স্থানীয় লোকজন সমাধান করে দেয়ার কিছুক্ষণ পরে কয়েকজন লোক সাংবাদিক কিবরিয়ার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net