1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসুন্ধরার কল্যাণে বিটুমিন আর আমদানি করতে হবে না: অর্থমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

বসুন্ধরার কল্যাণে বিটুমিন আর আমদানি করতে হবে না: অর্থমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৮৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমরা আনন্দিত যে বসুন্ধরার কল্যাণে বিটুমিন আর আমদানি করতে হবে না। আমরা এখন পর্যন্ত বিটুমিন নিয়ে সমাধান খুঁজে পাইনি। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন পাইনি। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না।

রাস্তাগুলো টেকসই হতো না। বসুন্ধরা দেশের চাহিদা মিটিয়ে নিকট ভবিষ্যতে বিদেশেও বিটুমিন রফতানির পরিকল্পনা করছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন।

আজ শনিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, এদেশের প্রতিটি মানুষের হাত ধরে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে এই পৃথিবী টিকে থাকতে অর্থনীতিতে বাংলাদেশ উপরের দিকে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net