1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি করব না, করতে দেব না : মাশরাফি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি করব না, করতে দেব না : মাশরাফি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮১ বার

আবদুল্লাহ মজুমদারঃ মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত ‘দুর্নীতি করতে দেব না, দুর্নীতি করব না’। এই স্লোগানে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক ব্যাডমিন্টন টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধন শেষে মাশরাফি এক প্রীতি ম্যাচে অংশ নেন।উদ্বোধনী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাশরাফি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net