1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোদিকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

মোদিকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮৯ বার

নিজস্ব প্রতিবেদকঃ দিল্লিতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী সমমনা দলগুলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এ বিক্ষোভ হয়। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নামাজ শেষে তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন।

এ সময় বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাও করা হবে বলেও জানান ইসলামী দলগুলোর নেতারা।

প্রসঙ্গত, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। সহিংসতার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

টানা চার দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। গ্রেফতার হয়েছেন ৪ শতাধিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net